Jibansmriti Archive

আধুনিক বাংলা গান : আবির্ভাব ও সমালোচনামূলক আলোচনা (১৯৩০–১৯৫০) – সুচেতনা ভট্টাচার্য্য

বাংলা সংগীতের ইতিহাসে ১৯৩০-এর দশক থেকে একটি গুরুত্বপূর্ণ ধারা আত্মপ্রকাশ করে—যাকে আমরা আজ ‘আধুনিক বাংলা গান’ নামে চিনি। এই অভিধাটি প্রথম দেখা যায় ‘বেতার জগৎ’ পত্রিকার ১৯৩০ সালের এপ্রিল সংখ্যায়, যেখানে বাংলা গানকে বিভিন্ন ধারায় বিভক্ত করা হয়। যদিও সেই সময়ে এই শ্রেণিবিন্যাসের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, তথাপি এই ‘আধুনিক’ শব্দটি একটি সাংস্কৃতিক পরিবর্তনের […]

ভাসান – শিবাজী বন্দ্যোপাধ্যায়

কাব্যগ্রন্থ : গুহালিপি হঠাৎ রাতে ঘুম ভেঙে যায় হঠাৎ কোনো, গহন গোপন রাতে। দেখি, বুকের কাছে কী যেন এক কামড়ে আছে সঠিক হুলে বিঁধে। জ্বলে, বিষের প্রকোপ ঘিরে, ক্ষতের প্রসর বাড়ে, সূক্ষচেতন স্নায়ুর পরত ঝিম মেরে যায় ঘুমে। দেখি, ধাপের পরে ধাপে পিছল সিঁড়ির সমে ঈষৎফাঁক চোরকুঠুরির দরজাখানা অন্ধকারে কাঁপে। শুনি, নেপথ্যে যে পাড়ের বুকে […]

শিল্পীর উপস্থিতি ও অনুপস্থিতি – হিরণ মিত্র

ডেভিড ডগলাস ডানকান। আলোকচিত্রী। পঞ্চাশের দশকে,পাবলো পিকাসো, সেই স্পেনীয় চিত্রী, প্যারিসে, দীর্ঘকাল বাসা বেঁধেছেন, বিশাল স্টুডিও কিনে হাত পা ছড়িয়ে কাজ করেন। ছবি আঁকেন, ছাপ ছবি করেন, বিশাল মাপের ভাস্কর্য বানান। সঙ্গে শেষতম বান্ধবী যাকে পরে বিয়েও করবেন। সারা জীবন অগুনতি রমনী সঙ্গ করে কিছুটা ক্লান্ত, এবার থামতে চান, তাই তার নাম দিলেন মাডাম জেড। […]

শিলঙ যাত্রীর চিঠি – শুভাশিস চক্রবর্তী

নৌকার মাল্লার কোল থেকে রবীন্দ্রনাথ ঝপাস করে পড়ে গেলেন এক কোমর কাদায়। মাল্লাটিও পড়ল তাঁর ঘাড়ে। রাত এগারোটায় গঙ্গার ঘাটে সে এক রোমহর্ষক দৃশ্য। হাওড়ায়। শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ সদলবলে আসছেন কলকাতায়। সেখানে দু–তিন দিন থেকে যাবেন শিলঙে। এটা ১৯১৯–এর অক্টোবরের ঘটনা। তখনও আজকের রবীন্দ্র সেতু তৈরি হয়নি। কলকাতা আর হাওড়ার মধ্যে যোগাযোগের জন্য ছিল পন্টুন […]

সংস্কৃত সাহিত্য ও রবীন্দ্রনাট্যধারা – সমীপেষু দাস

সে বহুযুগ আগের কথা। সিন্ধুবিধৌত বেদভূমিতেই দেবভাষা উদাত্ত সুরে গীত হয়েছিল। অনুপম সারস্বত সূক্তগুলিই তার প্রমাণ। মেধাসঞ্জাত সেই মন্ত্রশক্তিই ভারতভূমিকে দিয়েছিল এক নতুন পথের সন্ধান। হিরণ্ময় দ্যুতির আভায় সেই ঋষিদের মননেই জন্ম হ’ল উপনিষদের। কে আমি, কেন আমি, কার জন্য আমি – এই প্রশ্নগুলির উত্তর দিয়েছিল সেই উপনিষদের বাণীধ্বনি। জগতের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে […]

রাজা মিত্র – সিনেমা যেন সহজ পাঠ – শুভাশিস আচার্য

প্রখ্যাত চিত্রকলা শিল্পীরা চিত্রকলা চর্চা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বারে বারে বলেছেন যে রঙ তুলির সব আঁকিবুকি সার্থক হয় যখন তাতে প্রকৃত প্রাণ সঞ্চার হয়। উচ্চাঙ্গ সঙ্গীতে সুরের ঢেউ যেন শ্রোতাকে সেই মুহূর্তে তার ঘেরাটোপের বাইরে নিয়ে যায়, যা আসলে সেই সঙ্গীতের প্রাণ ছাড়া আর কিছু নয়। শিল্প হয়ে ওঠার যে অন্যতম শর্ত তাতে প্রাণ […]

কথার কোলাজ – মীরাতুন নাহার

–  যে কোনো মেয়ের মন নিমেষে কেড়ে নেওয়ার মতো রূপবান ছিলে তুমি যুবক বয়সে, যে বয়সে তোমাকে আমি প্রথম দেখি। –   তোমার মেয়ে-মনটি তাহলে কাড়তে পারলাম না কেন বলতো? –  কী অপূর্ব গানের গলা ছিল তোমার। –  তাতেও তোমার মন ভোলাতে পারিনি। –  বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্য, ইতিহাস, দর্শন এবং সঙ্গীতশাস্ত্র বিষয়ে তোমার পড়াশোনা ছিল […]

‘চিত্রকর’ বাবা – মন্দার মুখোপাধ্যায়

আমার বাবা, অশোক মুখোপাধ্যায় (১৯১৩-১৯৬৯) নিজের পরিচয় বোঝাতে, চিঠিতে তাঁর নামের পাশে সব সময় লিখতেন ‘চিত্রকর’;  আর সেই নাম ইংরেজিতে লিখলে, ‘Artist’। এই নামেই প্রচুর চিঠি আসতো তাঁর খড়দার বাড়িতে। আমাদের মনে এ-নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি কখনও। পোস্টম্যানও তা দিয়ে যেত, একরকম চোখ বুজেই। দমদমের মতিঝিলে মা বাসা নিলে, সেখানকার পানওয়ালা নগেনদা অবশ্য বাবাকে জিজ্ঞাসা […]

এই আসা-যাওয়ার খেয়ার কূলে – প্রশান্ত  মাজী

কবি লিখেছেন বসন্ত আগমনের কথা। তখন ফুল ফুটুক বা না ফুটুক। আমি লিখছি সেই  মহামারীর কথা। দশ পর্বে।  আমাদের  জীবৎকালে দেখা  সেরা ঘটনা বা দুর্ঘটনার একটি। কিন্ত  সেই মহামারী কে অন্য  চোখ  দিয়ে দেখা। অন্য  কান দিয়ে শোনা। সে সময় কিছুই  করার না সুযোগ পেয়ে  মাঝেমধ্যেই  দিনলিপি লিখেছি।  আর সেই দিনলিপি ভয় দেখানোর কথা নিয়ে  […]

The Tagore Family of Jorasanko – Uma Das Gupta

The Tagore Family of Jorasanko (per. 1690–1951) traced their connection with the area now occupied by Calcutta, India, back to the end of the seventeenth century, when their ancestors migrated from the district of Jessore in eastern Bengal to the village of Gobindapore on the River Hooghly, where Fort William of Calcutta was later built. […]