তেজ দর্পণ – তন্ময় ভট্টাচার্য

শত্তুরের মুখে ছাই, নজর না-লাগে যেন কারোআরো চাই—সোনাদানা, বাড়িঘর, ভরা সংসারতুলনা মেলে না ত্রিভুবনে হেন স্বামী ও সন্তানএসব ছাড়াও চলে, যদি দৃষ্টি খুলে যায় তার যুবতী জানুক, ব্রতে কত স্বার্থ, কত মিথ্যা, ভানযেভাবে অপরপক্ষ মেনে নেয় সামর্থ্য পণেরপ্রেমও কি এসবে ধার্য, যুগে-যুগে রন্ধ্রে মিশে যায়অমরত্ব পেতে চেয়ে বিচ্ছেদকাহিনি লেখে ফের যুবতী নিশ্চিত, কারো মুখাপেক্ষী হয়ে-থাকা […]
‘চিত্রকর’ বাবা – মন্দার মুখোপাধ্যায়

দ্বিতীয় কিস্তি আমি তখন ক্লাস সেভেন ১৯৭০। নতুন ইস্কুল, নতুন পাড়া এবং নতুন পরিবেশে। শ্যামবাজার – বাগবাজারে বাস, ট্রাম, হাতেটানা রিক্সা, সিনেমা হল, ফুটের বাজার, অলি-গলি এবং নকশালদের ধড়পাকড়ে যখন তখন পুলিশের তাড়া। খড়দা নামের ছোট এক মফসসলে থাকলেও, মস্ত-মস্ত মাঠ, জোয়ারভাঁটা খেলা গঙ্গা, দুটো পুকুর সমেত বাগানওয়ালা দাদামশায়ের বাড়ি, দুদ্দাড় সিঁড়ি ভেঙে দৌড়নো আমাদের […]
আলপনার বিধান – মৌমিতা পাল

‘আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই।‘ সূর্যোদয়ের সাথে সাথে মেয়েরা এসে জড়ো হয়। সাথীরা মিলে সব জল সইতে যাবে। সূর্য প্রণাম সেরে জল নিয়ে এসে এবার গোবরগোলা আর এলা মাটি দিয়ে নিকোনো হবে উঠোন। আজ ব্রত পালনের দিন। বিশুদ্ধিকরণের কাজ শেষ করে পুজোর সব সামগ্রী যোগাড় করে রাখার পর উঠোন […]
‘আফ্রিকার আহ্বান’ – ডাঃ রাজদীপ দেব

Quick,something big is there! মনের সুখে এক বেবুন পরিবারের খুনসুটির ছবি তুলছিলাম,হঠাৎ তাড়া লাগাল রাফায়েল,আমাদের সারথি।গত চারদিনের অভিজ্ঞতায় এটা বুঝে গেছি যে এই আদেশের অর্থ হল অতুলনীয় কিছুর সাক্ষী হওয়ার সুযোগ। তাই ঝটপট ক্যামেরা গুটিয়ে নিলাম,ল্যান্ড রোভার ছুটল। আসলে পুজোর শহরে আগাগোড়া পড়ে থাকা একটা দুর্বিসহ ব্যাপার। তাই মা দুর্গাকে একটু হাই-হ্যালো করেই পায়ের তলায় […]
ভবচক্র : বৌদ্ধ দর্শনের চিত্রিত রূপ – প্রজ্ঞা পারমিতা

ভবচক্র বৌদ্ধ দর্শনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধারণার চিত্ররূপ। জটিল এবং বহুস্তরীয় সেই ছবির বৈশিষ্ট্যগুলির সহজ বর্ণনা দেওয়ার উদ্দেশ্যে এই লেখার অবতারণা। যে কোন অস্তিত্বের জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের যে অন্তহীন প্রবাহ চক্রাকারে ঘুরতে থাকে তা একটি প্রতীকী ছবি দিয়ে বোঝানো হয় ভবচক্রে। কথিত যে প্রথম ভবচক্রের ছবিটি গৌতম বুদ্ধ স্বয়ং এঁকেছিলেন। দিব্যাবদান নামক বৌদ্ধ আখ্যানমালার […]
লাভপুরের ধূমকেতু: আশীস মান্না – অঙ্কুশ দাস

আশীস মান্না (১৯৫২-১৯৮৯), পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের এক বিরল প্রতিভাবান শিল্পী, যিনি নাট্যচর্চা ও চিত্রশিল্পে গভীর প্রভাব ফেলেছিলেন। মেদিনীপুরে জন্ম নিলেও তাঁর কর্মজীবনের বেশিরভাগ অংশ লাভপুরেই কেটেছে।শিক্ষাজীবন সংক্ষিপ্ত হলেও, ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকা এবং শিল্পের প্রতি আগ্রহী ছিলেন। প্রথাগত শিক্ষার বাইরে এসে তিনি বিভিন্ন শিল্প মাধ্যমে, যেমন সাইনবোর্ড লেখা, চিত্রাঙ্কন, ভাস্কর্য এবং মূর্তি তৈরিতে […]
সাঁতার কৌশল – নীলাদ্রি দেব

নেহাত ডুবে আছি এই আলোহীন দেশ, এই বিপর্যয় রাশি যারা ঘুম ভেঙে দেখেছিল গতরাত বদলেছে ভেসে আসা পানা, ফেনা, লাশ সময়ের অন্য আর্তনাদে অন্য কোথাও জলতল ছুঁতে পারেনি, পানপাত্র কুয়োর গভীরে স্বরচিত কবিতা পাঠ Video link : নীলাদ্রি দেব জন্ম ১৪ এপ্রিল, ১৯৯৫, কোচবিহারে। শারীরবিদ্যায় স্নাতক। পরিবেশবিদ্যায় স্নাতকোত্তর পাঠ। যুক্ত আছেন শিক্ষকতায়। মূলত কবিতা, গদ্য […]
মৃত্যু এক জটিল প্রস্থান – সুমন সাধু

মৃত্যু এক জটিল প্রস্থান অস্বাভাবিক অন্ধকার গুহা থেকে খানিকটা এগিয়ে মাদুর বিছিয়ে দেওয়া হচ্ছে মৃত্যু অতিবৃদ্ধ সরল তুমি সাহচর্যকে হিংসা হয় খুব কাদা ছোড়ার দুনিয়ায় তুমি আমায় উলঙ্গ করো নাবিক হও ভেজা তুলসীপাতা তুলো সহযোগে সামান্য আতর ঢালো নাভিতে ভোগ করো উদ্ভাসিত আকাঙ্ক্ষা অন্ধজন তোমার শরীরে, আলোময় ঘিরে রেখেছে এবার চোখ বন্ধ করে দাও মৃত্যু […]
এস্রাজের রণধীর : একটি সাক্ষীচিত্র – মৌমিতা পাল

এস্রাজের রণধীর এবং রনধীরের এস্রাজ এই দুই অস্তিত্বই আক্ষরিকভাবে অবিচ্ছেদ্য। ১৯৮৫ সালে ফরাসী তথ্যচিত্র-নির্মাতা ক্লদ সোভাজোর সঙ্গে আলাপচারিতায় শিল্পী রণধীর রায় ব্যক্ত করেন- এস্রাজে তারের একেকটি ঝংকার যেন গানের একেকটি শব্দ। তবে কন্ঠ-সঙ্গীতের ধ্রুপদী বিন্যাস নয়, নানান রাগের মিলনে তাঁর নিজের তৈরি সুরবিন্যাস বাজাতেই তাঁর সবচেয়ে বেশি আনন্দ। স্বরচিত সুর-মূর্ছনাকে প্রাণ দিতে তিনি তাঁর এস্রাজকেও […]
একজন ইয়াসিন পাঠান – অদ্রিত হালদার

আমি এমন একজন মানুষের সম্পর্কে জেনেছি যিনি পুরো দেশ,সমাজ তথা সংস্কৃতির কাছে একজন আদর্শ। তিনি কে সেটা নাহয় সব শেষে জানতে পারবেন, আগে এটা জানা প্রয়োজন তিনি একজন ধর্মে-ধর্মে যে বিভেদ,তাকে ভেদ করে সমাজের কল্যাণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাহলে শুরুটা খুব ছোট থেকেই করা যাক। ১৯৭১ সাল। আমাদের গল্পের নায়ক তখন স্কুল […]