Jibansmriti Archive

আমার প্রথম শাড়ি – মন্দার মুখোপাধ্যায়

মন্দার মুখোপাধ্যায় । ছোটোবেলায় নাচের সময় কোমরে বাঁধা আমার অন্নপ্রাশনের শাড়ি আমার প্রথম শাড়ি হল, বাবার করে দেওয়া ভাগলপুরি সিল্কের ওপর একটি লাল টুকটুকে বাটিক। এটা পরেই আমার অন্নপ্রাশন হয়েছিল, যা সাদাকালো ছবিতে দেখেছি। সুখস্মৃতি বলতে, পরে আমার ছোট্ট মেয়ের গায়ে জড়ানো, সেই শাড়ি পরেই একটি রঙীন ফটো। আমার চিত্রী বাবার ফরমায়েসি ছবি আঁকা বা […]

গ্রামোফোন যুগের ভোর :  ভারতীয় সংগীতের প্রথম রেকর্ডিং-অধ্যায় – সুচেতনা ভট্টাচার্য্য

ভারতীয় সংগীতের রেকর্ড ইতিহাসে Michael Kinnear-এর “The Gramophone Company’s First Indian Recordings (1899-1907)” একটি অভূতপূর্ব দলিল। এই বইটি কেবলমাত্র প্রথম দিককার রেকর্ডিংয়ের বিবরণ নয়, বরং এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রূপান্তরের নথি—যেখানে ভারতীয় সংগীত প্রথমবারের মতো যান্ত্রিকভাবে সংরক্ষিত ও বিতরণযোগ্য হয়ে ওঠে। কিন্নিয়ারের গবেষণা এই সময়কে একটি সঙ্গীত ঐতিহ্য ও প্রযুক্তিগত অগ্রগতির সংযোগস্থল হিসেবে চিহ্নিত করে। বাংলা […]

‘শরীর রেখা’ : চিত্রপ্রবাহে নারীদেহের অভিব্যক্তি – সুচেতনা ভট্টাচার্য্য

একজন নারীর দেহ কি শুধুই জৈবিক অঙ্গ-প্রত্যঙ্গের সমষ্টি? শুধুই মাংসপিণ্ডে গঠিত কাঁধ, স্তন, কোমর, ঊরু, নিতম্ব, পা ; এই দেহাংশগুলিই কি একজন নারীকে সংজ্ঞায়িত করে? নাকি এই শরীর, তার রেখা ও ভাঁজ, জৈব কাঠামোর সীমা অতিক্রম করে তার অস্তিত্বের এক বোধ এনে দেয়? ভোগবাদী ও বস্তুনির্ভর সমাজে, আমরা যা দেখি, অথবা, বলা ভালো, মিডিয়া আমাদের […]

শ্রবণের চিত্ররূপ: অবছিন্ন সংকেতের অতলে হিরণ মিত্র – শুভাশিস আচার্য

জলের রঙ লাল। পানা পুকুরে ঢিল। ছড়িয়ে গেল জল। ডুব…ডুব…ডুব… গভীরতর ডুব। ডুবে যাচ্ছে ঢিল, না মন? ঘূর্ণি। অবরোহন। শিশু বয়স। ছুটে ক্লান্ত ঘুম। সবুজ সবুজ রঙ। সাঁওতালী স্নেহ পরশ। ঘূর্ণিপাক। অবরোহন। ছোটবেলা। ঘুমিয়ে পড়া। স্বপ্ন। পার্থিব ও অপার্থিব জগত। সত্যি জন্মাবার বয়স। কখন যে কালো ঘুরন চলে আসে, ঘুরপাক খায়। অবরোহন। নীল দাগ। ঘুরন। […]

শরীর-রেখা – মৌমিতা পাল  

শিল্পী হিরণ মিত্রের হাতে তুলি, সামনে সাদা কাগজ আর কল্পনায় বিস্তৃত সাদা চাদরের ওপরে এক বাদামি নারী। সে নারীর দেহে নানান গতিময় রেখা অনুভব করেন শিল্পী আর মসীরেখায় আবদ্ধ হয় সেই গতি। ‘শরীর রেখা’ কথাচিত্রের শুরুতেই এক সাদা শূন্য দৃশ্যপট, যেন রেখার জন্যই অপেক্ষমান কিংবা তা যেন শিল্পী বর্ণিত সাদা চাদরেরই চিত্ররূপ। সেই সাদা শূন্যতায় […]

Rabindranath Tagore and the Santiniketan School – Uma Das Gupta

The poet Rabindranath Tagore was the founder of an institution that we know today as Visva-Bharati University in the twin campuses of Santiniketan and Sriniketan in rural southern Bengal about a hundred miles north west of Calcutta. Starting it as an experimental school in 1901 he added an international university and an institute of rural […]

বর্ণপরিচয় থেকে – শিবাজী বন্দ্যোপাধ্যায়

[এ-অংশের দুই কবিতারই প্রথম ছত্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে সরাসরি গৃহীত]    (ক)                            লিমেরিক: মাত্রা চার কথা কয়। জল পড়ে। মেঘ ডাকে। হাত নাড়ে। খেলা করে। মেঘ কয়। জল নাড়ে। খেলা ডাকে। হাত করে। কথা পড়ে। কথা মেঘ। হাত ডাক। খেলা খেলা জল। মেঘে মেঘে। হাতে হাতে। জলে জলে জল। ডাকে মেঘ। করে খেলা। কয় কথা। […]

স্বপ্নার সিম্পল পাপেট – মৌমিতা পাল

এই মঞ্চ অন্যরকম, এখানে কুশীলবদের অভিকর্ষ টান ওপর দিকে। ওপর থেকে সুতোর টানেই এদের কথা বলা, হাঁটা-চলা, ঠমক-গমক। অনেকটা যেন এই ঐহিক যাপনেরই দর্শন। ‘এই কি তবে ঠিক হলো যে দশ আঙুলের সুতোয় তুমি ঝুলিয়ে নেবে আমায়/ আর আমাকে গাইতে হবে হুকুমমতো গান?’ হ্যাঁ, এখানেও যাঁর হুকুমে সুতোর ওঠা-নামা অর্থাৎ যিনি ‘কল-কাঠি’ নাড়াচ্ছেন তিনি থাকেন […]

শিল্পীর উপস্থিতি ও অনুপস্থিতি – হিরণ মিত্র

শেষ কিস্তি প্রতিবেশী শিল্পী পাবলো পিকাসো। তাঁকে নিয়ে ডেভিড ডগলাস ডানকান আলোকচিত্র তুললেন তিনবারে। প্রথমে ১৯৫৭-৫৮ তে। নাম দিলেন ‘প্রাইভেট ওয়ার্ল্ড অফ পাবলো পিকাসো’। ‘পিকাসো’ স পিকাসো’  ১৯৬১ তে। শেষ বার ‘গুডবাই পিকাসো’ ১৯৭৪-এ। এই শেষ বই তে ছবির কোনো নাম রাখা হয়নি। এ যেন একটা পরিক্রমা। এটা ছিলো ফরাসী দেশে, পিকাসোর কাজের জায়গা, Mougins, এ। […]

মুক্তি – ঐন্দ্রিলা ব্যানার্জি দে

উত্তরণের পথই এনে দেয় মুক্তির আস্বাদ। আর এই মুক্তির স্বাদ পেতে মন যখন ব্যাকুল হয়ে ওঠে, তখন  আমাদের অবলম্বন, আমাদের আশ্রয়  হয়ে ওঠেন স্বয়ং রবীন্দ্রনাথ। জীবনের সর্বত্র, যে কোনোরকম পরিস্থিতিতে,  অভিব্যক্তিতে, তিনিই হয়ে ওঠেন আমাদের পথপ্রদর্শক। তাঁর সৃষ্টি, তাঁর জীবনবোধের মধ্যেই আমরা খুঁজে পাই আমাদের দিশা, আমাদের প্রশ্নের উত্তর। আরো নিবিড়ভাবে খুঁজে পেতে চাই আমাদের […]