দ্বি-সংকট – শিবাজি বন্দ্যোপাধ্যায়

কাব্যগ্রন্থ : গুহালিপি অনাবাদি ভূমি যদি আকালের দ্বারে এসে, পাড়ভাঙা ঢেউ মাগে, চায় খালি নিরবধি নদী, মজা পেয়ে রুখো আরো, ক্রূরতর, হবে না কি হিংস্র বালিয়াড়ি ? জনতার সমবায়ে এতদিন যে ছিল ফেরারি, সড়কে ছাউনি ফেলে, নিরস্ত্র আপন্ন তবু সহজ সঞ্চারী, হয় যদি দিগ্বাস সে, খোলাপটে অনিকেত, বেবাক জাহির ? যাবে না ঝটিতে ভেঙে জমাটি […]
জীবাণুদের কৌতূহলী জীবন । বিয়াস ঘোষ

এক ছিল আণুবীক্ষণিক জগত, যেখানে খালি চোখে দেখা যায় না এমন সব ক্ষুদ্র প্রাণীর রাজত্ব। আমাদের চারপাশে, এমনকি আমাদের দেহের ভেতরেও, তারা দিন-রাত তাদের কাজ করে চলেছে। এই আণুবীক্ষণিক সাম্রাজ্যের দুই প্রভাবশালী সত্তা, দুই রাজা – বাক্টেরিও, বিশাল এক পরিবারের দয়ালু শাসক, আর ভিরো, এক ছদ্মবেশী, রহস্যময় অভিযাত্রী। বাক্টেরিও হলো জীবনের স্থপতি, একেবারে সাক্ষাৎ মহাপুরুষ, […]
সংস্কৃত সাহিত্য ও রবীন্দ্রনাট্যধারা – সমীপেষু দাস

পর্ব : দুই আধুনিক বাংলা নাট্যচর্চার অনুপ্রেরণায় সংস্কৃত সমাজের সমসাময়িক বিষয়ের অভিপ্রেত উন্নয়ন ও ঊর্ধ্বায়নের কথাই সাহিত্য ব’লে থাকে। মধ্যযুগের মঙ্গলকাব্য ছিল রাঢ়বাংলার চারণকবিদের মনোবাসনার গীত আখ্যান। তাই সেখানে পৌরাণিক অনুষঙ্গকে উপেক্ষা করা যায়নি। তারই সঙ্গে রামায়ণ, মহাভারতের গানও বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছিল। ঐতিহাসিকদের মতে বাংলায় আধুনিক যুগের সূচনা হয় ১৯শ শতকে। বিশেষতঃ ফোর্ট […]
স্মৃতি থেকে সংগ্রহ – রাজ থেকে স্বরাজ প্রদর্শনী প্রসঙ্গ

সমীপেষু দাস ইতিহাস শুধু কোনও বিষয়ে বাঁধা থাকে না; বরং তা সময়রেখায় চলতে থাকা সভ্যতা ও সংস্কৃতির চলমান লিপি। আজ যা ‘হয়’, আগামী দিনে তাই-ই হবে ‘হয়েছিল’। তা কখনও রূপ বদলায়, আবার কখনও সেই বদলেই তার নিজরূপ সৃষ্টি হয়। বাঙালির সংস্কৃতির মধ্যেই গতকালের প্রত্যক্ষ বা পরোক্ষ স্মৃতিচারণা চিরদিনের ঐতিহ্য। অতীতকে আবারও একবার দেখার নামই স্মৃতিকথা। […]
‘যদি সত্যি কথা বলো’ : বিস্মৃত এক সরোদশিল্পীর সন্ধান

সুচেতনা ভট্টাচার্য্য কিছু শিল্পীর সুর এমনভাবে হৃদয় স্পর্শ করে যে সেই সুর থেমে যাওয়ার পরেও তার প্রভাব থেকে যায় ইতিহাসের পাতায়। অথচ অনেক সময় সেই শিল্পীর নাম ধীরে ধীরে ভুলে যাওয়া হয়, কিংবা ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতের কাছে তারা অদৃশ্য হয়ে যান। এমনই একটি সাংস্কৃতিক রাজনীতির শিকার হয়েছিলেন সরোদশিল্পী পণ্ডিত যতীন ভট্টাচার্য (১৯২৬–২০১৬)। […]
শিল্পীর উপস্থিতি ও অনুপস্থিতি – হিরণ মিত্র

দ্বিতীয় কিস্তি পিকাসো চলে গেলেন। ৮ এপ্রিল ১৯৭৩। একানব্বই বছর বয়সে। সকালে সহকারিণী দিনের শুরুর ধোঁয়া ওঠা কফি দিতে গিয়ে আবিষ্কার করলেন, উনি নেই। খবর গেলো,মাদামের কাছে, মাদাম প্রথম যে কথাটা বললেন, বাড়ির মূল ফটক বন্ধ করো, আগে। সব কথা ছেড়ে, এমন নির্দেশ? কারণ তখন পিকাসোর ভুবন-জোড়া খ্যাতি। হাজার মানুষ, আলোকচিত্রী, সাংবাদিক, সবাই ঝাঁপিয়ে পড়বে […]
বাঙালির ইলিশ – শুভাশিস চক্রবর্তী

আষাঢ়ের ভরা পোয়াতি আকাশ। বৃষ্টির দমকে গঙ্গার উপরে কুয়াশার মতো মায়া ছড়িয়ে আছে। বেলুড় আশ্রমের ঘর থেকে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা– স্বামীজি কাজ ভুলে দেখেন জেলেদের ইলিশ ধরার আনন্দ। অসুস্থ শরীরে চিঠিপত্র লেখেন, তাতেও এসে যায় ইলিশ-উচ্ছ্বাস। মার্কিনি ভক্তকে বলেই ফেলেন, তাঁদের দেশের ইলিশের থেকে আমাদের ইলিশ অনেক সুস্বাদু। সেবার গঙ্গার একটা […]
এই আসা-যাওয়ার খেয়ার কূলে – প্রশান্ত মাজী

দুই : খাঁচার পাখি বলে আজ আমাদের বাড়িতে হঠাৎ আসা একটা লোহার খাঁচা থেকে একটি হলুদ রঙের পাখি দুপুর বেলায় উড়ে কোথায় যে চলে গেল ! ভালো ই হলো! সে তার জায়গায় ফিরে গেছে। তার তো উড়ে যাওয়ার ই কথা। বনে, জঙ্গলে, গাছের ডালে, পাতায় পাতায়। সে এখন নিশ্চয়ই অনেক দিন পর খুব আনন্দে আছে। […]
পাগলের বউ – মীরাতুন নাহার

অণুগল্প রেণুকা পুকুরের জলে পা ডুবিয়ে বসে কী যে ভাবছিল এতক্ষণ! এই ঘাটটা তার খুবই ভালো লাগার জায়গা। এখানে বসলে তার মনের সব ঘা-গুলো শুকিয়ে যায়। আজ তাই দুপুরের সব কাজ সেরে এখানে এসে বসে বসে কত কথা ভাবতে ভাবতে সে আনমনা হয়ে গিয়েছিল। সে ভাবছিল কেন সে বুকজোড়া হাহাকার নিয়ে আজও নিত্যানন্দের ঘর করছে। […]
দামু : দেশজ চলচ্চিত্র নির্মাণে রাজা সেন

শুভাশিস আচার্য কিশোর বয়সে গ্রাম মফস্সলে ভাত ঘুম ভাঙতে ভাঙতে যদি বিকেল হয়ে যায়, ছেলে মেয়েরা বাড়ির বাইরে এসে কিছুক্ষণ বুঝতে পারে না সকাল হয়েছে না বিকেলবেলা। কারণ, সূর্যোদয় আর সূর্যাস্ত সময়ের নিয়মে আলাদা হলেও আলো ছায়ার খেলা দুই সময়েই প্রায় এক রকম। পরিচালক রাজা সেন ক্যামেরা দিয়ে চলতে চলতে বোঝাতে পারেন ভোর বেলা না […]