Jibansmriti Archive

বিজ্ঞাপন জগৎ : শিল্পীর দুঃখ সুখের সুপার মার্কেট – মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়

সে একটা সময় ছিল যখন শিল্পী ছাড়া বিজ্ঞাপন হতো না। দুরকম শিল্পী। ছবি আঁকার শিল্পী আর কাঠ খোদাই এর শিল্পী। কাঠ খোদাই করে ছাপার যোগ্য ব্লক তৈরী করতে হবে। তবে তো বিজ্ঞাপন সম্পূর্ণ হবে। জগত এগোচ্ছে। মানুষের ভাবনা চিন্তা এগোচ্ছে, বলা ভাল টেকনলজি এগোচ্ছে। তাই এবার ছাপার জগতে এলো লিথোগ্রাফ। এইখানেই শিল্পীদের  প্রয়োজনীয়তা বা কর্মব্যাস্ততা […]

বিকল্প ব্রত – ডাঃ চন্দনা মিত্র ও ডাঃ দেবাশিস বক্সী

১৯৩৮ সাল। ২০০ বছর ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে উত্তাল ভারতবর্ষ। ভারতের প্রতিবেশী চীন দেশে ‘জাপানী আগ্রাসন বিরোধী জোট’ গড়ে দীর্ঘ সংগ্রাম করছেন চীনের মুক্তিকামী জনগণ। তাঁরা ‘ভারতের জাতীয় কংগ্রেস’-এর কাছে চিকিৎসা-সাহায্যের আবেদন জানালে পরাধীন চীনের পাশে দাঁড়ালো পরাধীন ভারতের মানুষ। বিপুল চিকিৎসা-সরঞ্জাম নিয়ে ১লা সেপ্টেম্বর ১৯৩৮, সমুদ্রপথে চীনের উদ্দেশে রওনা দিল পাঁচ সদস্যের মেডিক্যাল […]

পোস্টার ওয়ার্কশপ : পোস্টার শিল্পীদের একটি সংগঠন  – শুভেন্দু দাশগুপ্ত

পোস্টার ওয়ার্কশপ জন্ম নেয় কয়েকজন শিল্পীর চায়ের গ্লাস হাতে আড্ডার মধ্যে দিয়ে। সেদিন একটা সভা বসেছিল বাংলা পোস্টার নিয়ে আলোচনার জন্য। আমি একটা সময়, সময়টা মনে নেই, বাংলা পোস্টার জোগাড় করা শুরু করি। যেখানে, যার কাছে বাংলা পোস্টার পাওয়া যাবে শুনেছি, জেনেছি, পৌঁছে গেছি, পোস্টার পেয়েছি। এই সব পোস্টার ছিল ছাপা পোস্টার, কখনও হাতে আঁকা। […]

ত্রিবেণীসংগম : বাল্মীকি – কালিদাস – রবীন্দ্রনাথ । সমীপেষু দাস

সংস্কৃতে কাব্যধর্মী চারুরচনাকে বৈদিক যুগে বলা হ’ত ‘মন্ত্র’ ; পরে রামায়ণ থেকে তার নাম হয় ‘শ্লোক’। কী তবে পার্থক্য? বৈদিক ঋষিরা তাদের হৃদয়লালিত ভাবনাত্মক প্রকৃতিবন্দনা উদাত্ত,অনুদাত্ত ইত্যাদি স্বরে কণ্ঠধ্বনিমাধুর্যেই প্রকাশ করতেন। তা ছিল অতল মেধাসঞ্জাত সৃজনশীল অভিব্যক্তি কিন্তু রামায়ণের বালকাণ্ডেই দেখা যায় বাল্মীকি দৈবাৎ ক্রৌঞ্চদম্পতির সুখের নীড়ের ভেঙে যাওয়া দেখেই তাৎক্ষণিক আবৃত্তি করেন “মা নিষাদ […]

চোখ এবং ছোটোদের মোবাইল আসক্তি – দেবারতি গুহ সামন্ত

বিজ্ঞানের আশীর্বাদে আমাদের মুঠোয় চলে এসেছে গোটা পৃথিবী। কিন্তু এই আশীর্বাদটাই দিনে দিনে অভিশাপের রূপ নিচ্ছে, এবং তার জন্য  অবশ্যই দায়ী আমরা নিজেরা। যতক্ষণ জেগে থাকা হয়,হাতে ফোন। বিনোদনের হাজার সম্ভার সাজানো এই ছোট্ট জিনিসটার দিকে তাকিয়ে কেটে যাচ্ছে বহু মুহুর্ত। ফলে শরীরে সৃষ্টি হচ্ছে বহু রোগ। কথিত আছে, ‘শরীরের নাম মহাশয়,যা সওয়াবে, তাই সয়’। […]

চিত্রকর বাবা – মন্দার মুখোপাধ্যায়

তৃতীয় কিস্তি : শুনেছি যে, বাবা পড়তে চেয়েছিলেন কলাভবনে। উড়িষ্যার রাভেনশ কলেজিয়েট ইশকুলে পড়বার সময় থেকেই এটাই স্বপ্ন ছিল যে, বন্ধুনী মৈত্রী সেনাপতি আর তিনি একসঙ্গে চলে যাবেন কলাভবনে পড়তে। বাদ সাধল ব্রিটিশ সরকারের অধীনে, আমার ঠাকুরদা প্রফুল্ল কুমার মুখোপাধ্যায়ের পুলিশের চাকরি। তিরিশের দশকে রবীন্দ্রনাথ ও তাঁর গতিবিধি মোটেই সুবিধের ঠেকতো না সাহেবদের কাছে। ফলে […]

কামের কামড় – মীরাতুন নাহার

অণুগল্প : এখনো কানে বাজে সেই ‘মা’ ডাক ! প্রথম প্রথম ডাকটা মিষ্টি শোনাতো কানে, মনে না হলেও। তার পর যত দিন চলে গেছে ভবিষ্যতের পানে তার প্রাণে ডাকটা বিষ ঢেলে দিতো। মেরিনা নিজেকে অসহায় মনে করতো! পরিত্রাণ পেতে চাইতো । পথ খুঁজে পায় নি। অতঃপর বিয়ের পর তার নিষ্কৃতি মেলে। বস্তুত বিয়ের পথেই তার সংকট […]

আমি বনফুল গো: আধুনিকতার স্বরে কানন দেবী – সুচেতনা ভট্টাচার্য্য

সালটা ছিল ১৯৪২। তার ঠিক এক বছর আগে কানন দেবী নিউ থিয়েটার্সের সঙ্গে চুক্তি থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপরের বছরটি তিনি কোনও সিনেমা বা গানের কাজ পাচ্ছিলেন না। এমন সময়েই একদিন তাঁর দেখা হয় চিত্রপরিচালক ও অভিনেতা প্রমথেশ বড়ুয়ার সঙ্গে। কয়েক বছর আগেই তাঁরা একসঙ্গে ১৯৩৭ সালে ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাই […]

আমার জীবনে কাঁথা শিল্পের আবির্ভাব – অনীতা মিত্র

বর্তমানে বাঙালি সমাজে কাঁথা সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করলে অধিকাংশই বলে ‘সেটা কী ?’, মধ্যবয়সীদের মধ্যে কেউ কেউ বলে ‘আমার জ্যাঠাইমা / দিদিমা / ঠাকুমাকে দেখেছি কাঁথা সেলাই করতে’। অধিকাংশ আবার বলে ‘ও কাঁথা-শাড়ি ? দিব্যি দেখেছি। অনেক দাম’। এইসব শুনলে বড়ো কষ্ট হয়। বাঙালি তার নিজের ঐতিহ্যই জানেনা। খোঁজও রাখেনা। বাজারে বিকল্প প্রচুর ছেয়ে গেছে। […]

আত্মীয়স্বজন : রাজা সেন-এর সমাজ বীক্ষণ – শুভাশিস আচার্য

নিজেকে খুঁজতে গিয়ে একজন তার পারিপার্শ্বিক মানুষজনকে এড়িয়ে যেতে পারেন না। কারণ, মানুষ যেমন একদিকে একাকী তেমনি অন্য দিকে তার জীবন যাপন সমাজের অঙ্গ, তাকে এড়িয়ে বেঁচে থাকার যাত্রাপথ সম্পূর্ণ হতে পারে না। শিল্পী ও শিল্পের এ এক অপরিহার্যতা— এই রকম ধ্যান-ধারণা থেকেই রাজা সেন বিস্তর কাজ করেছেন, যা এক একটা সামাজিক দর্পন। আত্মীয়স্বজন রাজা […]